
সিল্কসিটিনিউজ ডেস্কঃ
আগের দিনের রুটি ফ্রিজে রাখলে পরের দিন শক্ত হয়ে যায়। নান রুটিও খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। ছিঁড়তে অসুবিধা হয়। তাই দেখে নিন কিভাবে শক্ত রুটি সহজেই নরম করতে পারবেন।

►মাইক্রোওভেন প্রুফ একটি বাসনের চারদিকে কয়েকটি রুটি নিয়ে নিন। পাত্রটির মাঝে একটি বাটিতে পানি রাখুন। এবার ১৯০ ডিগ্রি তাপমাত্রায় এক মিনিট গরম করে নিন। এভাবে পাঁচটি রুটি একবারে গরম করতে পারেন।
►প্রেসার কুকারে মধ্যে সামান্য পানি দিন। একটি বাটিতে রুটি নিয়ে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিন। দুবার হুইসেল পড়লেই প্রেসার কুকার খুলে নিন। রুটি নরম হয়ে যাবে। একবারে পাঁচটা করে রুটি দিন।
►হালকা গরম পানিতে একটা কাপড় ভিজিয়ে সেটার মধ্যে রুটি জড়িয়ে রাখুন। তাহলেও রুটি নরম থাকবে।
►গরম রুটি ফয়েল পেপারে মুড়ে রাখুন। এতেও নরম থাকবে রুটি।
সূত্রঃ কালের কণ্ঠ








