সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ফ্যাসিস্টরা বিদায় হলে আর কখনো ফিরে আসে না: ডা. তাহের

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
ফ্যাসিস্টরা বিদায় হলে আর কখনো ফিরে আসে না: ডা. তাহের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যাসিবাদ এখন বিদায় হয়ে গেছে। ফ্যাসিস্টরা বিদায় হলে আর কখনো ক্ষমতায় ফিরে আসে না। ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আর আসতে পারবে না। তাই এখন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশার সরকার গঠন করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে সম্ভব হলে ২০২৫ সালের শেষে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমরা ক্ষমতায় এলে নাকি সংখ্যালঘুরা নিরাপদ থাকবে না। ভারতের মিডিয়া এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে চাই। জামায়াতে ইসলামীর আদর্শ হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সংখ্যালঘুরা আমাদের কাছে আমানত। জামায়াতে ইসলামী একটি আদর্শের প্ল্যাটফর্ম। আমরা মানুষের অধিকার ইজ্জত সম্মান নিরাপত্তা উন্নয়ন সেবা সবকিছু নিশ্চিত করবো। আমরা সন্ত্রাস চাঁদাবাজ ঘুস দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবো।

তিনি আরও বলেন, আমরা দেশে দক্ষ মেধাবী কর্মঠ যুবসমাজ গড়ে তুলতে চাই। কারণ যুব সমাজের মাধ্যমেই দেশের আমূল পরিবর্তন করা সম্ভব।

যুব সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সেক্রেটারি মু. আইউব আলী ফরায়েজী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভুইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির মু. সাহাব উদ্দিন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির মাওলানা দ্বীন মোহাম্মদ, সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. জাহিমুল ইসলাম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মু. ইয়াছিন আরাফাত, কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মু. জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রমুখ।

 

সূত্র: যুগান্তর