সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে আন্দোলন করবে বিপ্লবী পরিষদ

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে আন্দোলন করবে বিপ্লবী পরিষদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করেছে মুসলিম জাতীয়তাবাদী নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ।

দলের উদ্যোক্তারা জানিয়েছেন, জাতীয় বিপ্লবী পরিষদ চব্বিশের গণঅভ্যুত্থানে জড়িত ছাত্র-জনতার প্রথম রাজনৈতিক দল। তাই ফ্যাসিবাদ বিলোপ করে নতুন সংবিধান প্রণয়নের জন্য সবার আগে আন্দোলন গড়ে তুলবে। দাবি পূরণ না হলে ২০২৫ সালে নতুন করে গণঅভ্যুত্থান করা হবে বলে তার ঘোষণা দিয়েছেন।

সোমবার বিকালে কেন্দ্রীয় মসজিদে পুরুষ ও নারী সদস্যদের দোয়ার মধ্য দিয়ে জাতীয় বিপ্লবী পরিষদের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়।

এরপর জুলাই গণহত্যায় শহিদ নাইমা আক্তারের মা আইনুন নাহার ও দলটির সাংগঠনিক প্রধান মোহাম্মদ শফিউর রহমান নেতৃত্বে শতাধিক সদস্য মসজিদ প্রাঙ্গন থেকে মিছিল বের করে। মিছিলটি ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’ ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ‘ঢাকা না দিল্লী, ঢাকা ঢাকা, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ সহ নানা স্লোগান দিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় জাতীয় বিপ্লবী পরিষদের নেতা জাকির মজুমদার, রোটারিয়ান রাবেয়া আক্তার, সাইয়েদ কুতুব, আবদুস সালাম, হাসান আরিফ, ইঞ্জিনিয়ার ইমামুল হক, ডা. জহিরুল ইসলাম, মো. রাশিদুল ইসলাম, ইমাম সাদিক আদনান, জয়নাল আবেদিন, আহমেদ মোফাচ্ছের, কাউসার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব ইয়ামিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন, সদস্য সচিব মুহিব মুশফিক খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মেহেদি হাসান মাহি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম ও সদস্য সচিব আহবায়ক ফরহাদ আহমেদ প্রমুখসহ বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা মহানগর, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

 

সূত্র: যুগান্তর