সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয়: ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয়: ইউনুছ আহমাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয় তার সব দরজা বন্ধ করে দিতে হবে। এর জন্য প্রয়োজনীয় সকল সংস্কার কার্যক্রম হাতে নিতে হবে। দেশের মানুষ নতুন করে আর কোনো স্বৈরাচার ও ফ্যাসিবাদ দেখতে চায় না।

তিনি বলেন, মানুষ নিজেদের অধিকার নিয়ে বাঁচার মতো বাঁচতে চায়। ভোট ও ভাতের অধিকারের নিশ্চয়তা চায়।নিরাপত্তা ও ইজ্জত আব্রু নিয়ে থাকতে চায়। শঙ্কামুক্ত জীবন চায়। দুঃখজনক বাস্তবতা হলো জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এক ফ্যাসিবাদ তাড়িয়েছি ঠিক। কিন্তু আরেক ফ্যাসিবাদ ক্ষমতায় যাওয়ার পূর্বেই দখল ও চাঁদাবাজিতে যেভাবে উঠেপড়ে লেগেছে, তাতে সাধারণ মানুষ আবার শঙ্কিত হয়ে পড়েছে।

শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে শুরা অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দিলাওয়ার হোসাইন সাকী।

শুরা অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আলতাফ হোসাইন, আনোয়ার হোসাইন, আবদুল আউয়াল, ডা. শহীদুল ইসলাম, মাওলানা আবদুর রাজ্জাক, নূরুজ্জামান সরকার, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, এইচ এম রফিকুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, শেখ আবু তাহের, মুহাম্মদ কায়েস উদ্দিন, ইসমাইল হোসেন, মুফতি আবদুল আহাদ, মাওলানা নাজিমুদ্দিন, গাজী আলী হায়দার, মাওলানা নাজির আহমদ শিবলী, প্রকৌশলী গোলাম মোস্তফা, গোলামুর রহমান আজম, তাজোয়ার হোসাইন, মাওলানা যোবায়ের আহমাদ প্রমুখ।

সূত্র: যুগান্তর