সিল্কসিটিনিউজ ডেস্ক:
মাইক্রোসফট ফোল্ডেবল ফোন আনতে পারে চলতি বছরের শেষ নাগাদ এমন গুঞ্জন চলছে প্রযুক্তি দুনিয়াতে। ইতোমধ্যে ফোল্ডেবল ফোনের প্যাটেন্ট নিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির নতুন প্যাটেন্ট নাম ডিসপ্লে ডিভাইস।
মাইক্রোসফটের এই প্যাটেন্টের কয়েকটি ছবিও প্রকাশ হয়েছে। ছবিগুলো দেখে মনে হচ্ছে ফোনটি চাইলে বইয়ের মত ভাঁজ করে ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রে এই প্যাটেন্ট নম্বর ইউএস২০১৭/০০৮৬৩০৮ এ১।

মাইক্রোসফট লুমিয়া উৎপাদন বন্ধ করে দিয়েছে। কেননা এই সিরিজটি জনপ্রিয়তা ও ব্যবসা সফল হয়নি প্রতিষ্ঠানটির জন্য। তাই বর্তমানে প্রতিষ্ঠানটির লক্ষ্যে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত ফোন বাজারে এনে জনপ্রিয়তা পাওয়ার। এক্ষেত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডেক্সটপ ও ফোনের একই ধরনের ফিচার ও সুবিধার দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানটি।
ফোল্ডেবল ফোনের বাজারে মাইক্রোসফট একা নয়। স্যামসাং, এলজি মত প্রযুক্তি নিমার্তা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে ফোল্ডেবল ফোনের। কয়েক মাস ধরে গুঞ্জন চলছে চলতি বছরের শেষ নাগাদ স্যামসাং ফোল্ডেবল ফোন নিয়ে হাজির হতে যাচ্ছে। এদিকে আইফোন ৮ নিয়ে চমক দিবে অ্যাপল এতেও থাকতে পারে বাঁকানো ডিসপ্লে।
চলতি বছর ফোনের বাজার দখলে মাইক্রোসফটকে অনেক প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। তবে ফোল্ডেবল ফোন সম্পর্কে কোনো তথ্য জানায়নি মাইক্রোসফট
সূত্ :টেক শহর









