সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ফেসবুক আলাপে এক সন্তানের মায়ের সঙ্গে ‘সম্পর্ক’, মর্মান্তিক পরিণতি যুবকের

নিউজ ডেস্ক২১ জুন ২০১৮১ মিনিট পড়া
ফেসবুক আলাপে এক সন্তানের মায়ের সঙ্গে ‘সম্পর্ক’, মর্মান্তিক পরিণতি যুবকের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হলেন এসএসকেএম হাসপাতালের এক কর্মী। শনিবার ঘটনাটি ঘটেছে তপশিয়ার আসগার মিস্ত্রি লেনে। মৃতের নাম রানা মজুমদার। বছর চব্বিশের ওই যুবক হাসপাতালের গ্রুপ-ডি বিভাগের কর্মী ছিলেন।

রানার পরিবার জানিয়েছে, বছর দুয়েক আগে ফেসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে আলাপ হয় তাদের বাড়ির ছেলে। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। গভীর সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। কিন্তু মাস ছয়েক আগে রানা জানতে পারেন ওই তরুণী বিবাহিত। তার একটি সন্তান রয়েছে। কিন্তু এরপরেও দুজনের সম্পর্কে কোনও ছেদ পড়েনি।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ওই তরুণীর ফেসবুক প্রোফাইলটি ভুয়ো কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।