সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ফেসবুকে উসকানি, বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা গ্রেফতার

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
ফেসবুকে উসকানি, বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক:  ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে বঙ্গবন্ধুর খুনি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বুধবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সিটিটিসির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ডিএমপি’র উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি জানান, খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন ফুয়াদ জামান। এ অভিযোগে গত ২৩ আগস্ট ধানমন্ডি থানায় তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা (নং-২০) দায়ের করা হয়।

সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জানান, ফুয়াদের কাছ থেকে জব্দ মোবাইল ও ল্যাপটপে বিভিন্ন ফেসবুক আইডি ও গ্রুপের তৎপরতা পাওয়া গেছে।

তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এডিসি নাজমূল ইসলাম।

ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে। ২০১৫ সালে আরও চার খুনির সঙ্গে সুলতান শাহরিয়ারের মৃত্যুদণ্ড কার্যকর হয়।