সদ্য প্রকাশিত
পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন
বিচিত্র

ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ করত এই শিক্ষক

নিউজ ডেস্ক১ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ করত এই শিক্ষক

সিল্কসিটিনিউজ ডেস্ক: সিমলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনার পর এবার চম্বা-তে ঘটনার পুনরাবৃত্তি৷ চম্বার একটি হাইস্কুলের এক ছাত্রীকে এক শিক্ষক ধর্ষণ করার ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ৷

সূত্রের খবর, ওই শিক্ষক পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানোয় চুপ ছিল ছাত্রীটি৷ কিন্তু পরে পরিবারের কাছে বিষয়টি জানানোর পরে তা প্রকাশ্যে আসে, উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷ ওই স্কুলকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে জনসাধারণ, স্কুলের কর্মীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে তারা৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে৷ সমগ্র ঘটনায় বেশ কিছুজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷

সোমবার মুখ্যমন্ত্রী বীরেন্দ্র ভদ্র সিং-এর চম্বাতে আসার কথা ছিল, যা পরে বাতিল হয়ে যায়৷ শিক্ষকদের ওপর হামলা চালানোয় তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ সূত্র: কলকাতা ২৪