ছবিঘর

ফের ইমরানের গানে মডেল তিশা

নিউজ ডেস্ক৮ মার্চ ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গায়ক ইমরান মাহমুদুলের জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’তে মডেল হয়েছিলেন অভিনেত্রী তানজিন তিশা। এরপর ‘শেষ সূচনা’, ‘আমার এ মন’, ‘ওরে জান’ গানগুলোতে এক হয়েছেন তাঁরা। প্রতিটি গানই পেয়েছে জনপ্রিয়তা। এবার ঈদেও নতুন গান নিয়ে আসছেন ইমরান ও তিশা।

নাম ঠিক না হওয়া গানটি আসবে সিএমভির ইউটিউব চ্যানেলে। গানচিত্রটি নির্মাণ করবেন সৈকত রেজা। তিনি বলেন, ‘অন্য গানগুলোর মতো এটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন দিলশাদ নাহার কণা আপু।

রোমান্টিক ঘরানার গানটির চিত্রায়ণ করব ফিল্মি স্টাইলে।’