সিল্কসিটিনিউজ ডেস্ক :
মিথ্যা তথ্যের মাশুল গুনতে হলো বেশ চড়া দামে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা কথা লেখার অভিযোগে আদালতে দোষী প্রমাণিত হলেন উত্তর ক্যারোলিনার বাসিন্দা জ্যাকলিন হ্যামন্ড। শাস্তি হিসাবে তাকে ৩.২ কোটি টাকার বিশাল জরিমানা দিতে নির্দেশ দিয়েছে আদালত।
মজা করে বন্ধুর উপর মারাত্মক অভিযোগ এনেছিলেন অ্যাশভিলের বাসিন্দা জ্যাকলিন। দুই বছর আগে বন্ধু ড্যাভিন ডায়েলের ফেইসবুকের ওয়ালে জ্যাকলিন লিখেছিলেন, মত্ত অবস্থায় ড্যাভিন আমার সন্তানকে হত্যা করেছে।

কিন্তু বন্ধুর এই ‘মজা’ ভালোভাবে নেননি ড্যাভিন। মিথ্যা অভিযোগ তোলার অপরাধে বন্ধুর বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি ওই মামলার রায় হয়। আর সেই রায়ে পাঁচ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে হল জ্যাকলিনকে।
ড্যাভিন জানান, তিনি এ রকম কিছুই করেননি। তবু তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ফেইসবুকে পোস্ট করেছিলেন জ্যাকলিন।
ড্যাভিন বলেন, অনেকেই বোঝেন না, তারা যা করছেন তার ফল ভাল নাও হতে পারে। সোশ্যাল মিডিয়ার যাচাই করার তেমন উপায় নেই। ওই ঘটনার পরেও জ্যাকলিন সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেছেন। যা খুবই দুর্ভাগ্যের।
সূত্র : টেকশহর









