বিজ্ঞান ও প্রযুক্তি

ফেইসবুকে কোটি লাইকে বিবিসি বাংলা

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশে জনপ্রিয়তার ধারাবাহিকতায় সামাজিক মাধ্যম ফেইসবুকে এক কোটির মাইলফলক অতিক্রম করেছে বিবিসি বাংলার পেইজ।

শনিবার বিবিসি বাংলার ফেইসবুক পাতায় তাদের অনুসারীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে বলে বলা হয়েছে। দেশে তৃতীয় হিসেবে কোনো ফেইসবুক পেইজ এক কোটি অনুসারীর মাইলফলক পার করলো প্রতিষ্ঠানটি।

ছবি : বিবিসি, অনুসারীদের পাঠানো সেলফি দিয়ে তৈরি।

এর আগে দেশের প্রথম হিসেবে সংবাদ মাধ্যম প্রথম আলো’র ফেইসবুক পেইজের অনুসারীর সংখ্যা এক কোটি ছাড়ায়। আর তার কিছুদিন পরেই বাংলাদেশ ক্রিকেট : দ্যা টাইগার্স এর ফেইজের অনুসারী এক কোটি ছাড়ায়।

রোববার সন্ধ্যা ছয়টা নাগাদ বিবিসি বাংলার পেইজে অনুসারীর সংখ্যা দাঁড়ায় এক কোটি তিন হাজার ৫৫৪।

প্রথম অবস্থানে এখনবাংলাদেশ ক্রিতট : দ্যা টাইগার্স পেইজ। তাদের অনুসারীর সংখ্যা এক কোটি সাত লাখ ৫২ হাজার ৮১৪। আর দ্বিতীয় অবস্থানে থাকা প্রথম আলোর অনুসারী এক কোটি ৮৬ হাজার ১৭৫ জন।

কোটির আশেপাশে থাকা অন্য পেইজগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, সাকিব আল হাসান, রবি আজিয়াটা।

সূত্র :টেকশহর