সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ফিটনেস ইস্যুতে মুখ খুললেন ফখর জামান

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ফিটনেস ইস্যুতে মুখ খুললেন ফখর জামান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের জাতীয় দলের ব্যাটার ফখর জামান নিজের ফিটনেস নিয়ে চলমান সমালোচনার জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি ৫০ ওভারের ক্রিকেটের জন্য পুরোপুরি ফিট ছিলেন না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (আগের টুইটার)-এ দেওয়া এক পোস্টে ফখর জামান সাবেক ক্রিকেটার আবদুল রউফের মন্তব্যের জবাব দেন। রউফ তার ফিটনেস ও দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

ফখর বলেন, ‘আমি ৫০ ওভারের ক্রিকেটের জন্য শতভাগ ফিট ছিলাম না।’ একই সঙ্গে তিনি জানান, এ বিষয়ে আকিব জাভেদের মন্তব্য সঠিক ছিল।

তিনি আরো জানান, গত ১৫ মার্চ তিনি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হন এবং এরপর ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেন।

এর আগে আবদুর রউফ সামাজিক মাধ্যমে ফখরের একটি ফিল্ডিংয়ের ছবি পোস্ট করে তার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন এবং নির্বাচক কমিটির সিদ্ধান্তের সমালোচনা করেন।