সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ফাঁসি কার্যকরের ১১ বছর পর নির্দোষ প্রমাণিত

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ফাঁসি কার্যকরের ১১ বছর পর নির্দোষ প্রমাণিত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২১ বছর আগে এক নাগরিকের বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায়কে ভুল বলছে চীনের আদালত। তবে এতে কোনও লাভ হচ্ছে না। কেননা রায় কার্যকর করতে গিয়ে ২০০৫ সালে অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।  সম্প্রতি বিনা অপরাধে ‘বিচারিক হত্যাকাণ্ড’র কবলে পড়ার ১১ বছর পর তিনি নির্দোষ প্রমাণিত হলেন।

 

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।

 

সিএনএন-এর খবরে বলা হয়েছে, এক চীনা নাগরিকের বিরুদ্ধে ১৯৯৫ সালে ফাঁসির রায় দিয়েছিল সে দেশের আদালত। আর সেই ফাঁসি কার্যকর হয়েছে ২০০৫ সালে। ফাঁসির রায়ের ২১ বছর, এবং তা কার্যকরের ১১ বছর পর এসে চীনের আদালত বলছে, একেবারেই নির্দোষ ছিলেন নিয়েই শুবিন নামক ব্যক্তি।

 

সিএনএন-এর খবরে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ওয়াং শুজিন নামক এক ব্যক্তি অপরাধ স্বীকার করেছেন যে অপরাধে শুবিনের ফাঁসি দেওয়া হয়েছিল। এরপর সুপ্রিম কোর্ট আগের রায়টি পরিবর্তন করে।

 

আদালতে রায়ে বলা হয়, শুবিনের বিচারের সময় আদালতের কাছে পর্যাপ্ত প্রমাণাদি ছিলো না। হত্যার সময়,  অস্ত্র ও মৃত্যুর কারণ নিয়েও সন্দেহের অবকাশ ছিলো।

সূত্র: বাংলা ট্রিবিউন