সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ফাঁদ পেতে দুর্নীতিবাজ ধরা হবে: দুদক চেয়ারম্যান

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ফাঁদ পেতে দুর্নীতিবাজ ধরা হবে: দুদক চেয়ারম্যান

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

 

ঘুষ গ্রহণ বন্ধ না করলে কঠিন পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘যেসব দফতরে বেশি দুর্নীতি হয় সেখানে ফাঁদ পেতে দুর্নীতিবাজদের ধরা হবে।’

 

বুধবার সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে আয়োজিত এক  সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিন।

 

২০১৬ সালের কার্যক্রম ও ২০১৭ সালের পরিকল্পনা জানিয়ে চেয়ারম্যান বলেন, ‘ফাঁদ পেতে ২০১৬ সালে ১৩টি মামলায় দুর্নীতিবাজদের হাতেনাতে ধরা হয়েছে। এবছর তা আরও বৃদ্ধি পাবে।’

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালে দুদকে ১২ হাজার ৫৬৮টি অভিযোগ এসেছে। এর মধ্যে অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের জন্য নেওয়া হয়েছে এক হাজার ৫৪৩টি। প্রশাসনিক ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয় ৫৪৩টি। মামলা হয়েছে ৩৩৯টি ও অভিযোগপত্র দাখিল করা হয়েছে ৫২৮টি মামলায়।

 

 

 

 

সূত্রঃবাংলা ট্রিবিউন