সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

ফাঁকা ঘরে নারীর হাত-পায়ের রগ কাটা দেহ

নিউজ ডেস্ক৩ মে ২০২৩১ মিনিট পড়া
ফাঁকা ঘরে নারীর হাত-পায়ের রগ কাটা দেহ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জে নূরজাহান (৪৮) নামের এক নারীর হাত-পায়ের রগ কাটা ও কপালে আঘাতসহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৩ মে) বিকেলে শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে। নিহত নূরজাহান স্থানীয় রমজান মোল্লার স্ত্রী।

স্বজন ও এলাকাবাসী জানায়, নিহতের স্বামী ও ছেলে কাজের জন্য বাইরে ছিল এবং ছেলের স্ত্রী পরীক্ষা দিতে গিয়েছিল। এ সময় পোড়া গন্ধে বাড়িতে প্রতিবেশীরা এসে দেখে রান্নাঘরে রান্না বসানো; কিন্তু কেউ নেই। পরে ঘরে নিহতের হাত-পায়ের রগ কাটা ও কপালে আঘাতসহ নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা। পুলিশকে জানালে পুলিশ ও স্বজনরা এসে লাশ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে। সূত্র; কালের কণ্ঠ