সদ্য প্রকাশিত
রাজনীতি

ফলাফল না নিয়ে কেউ কেন্দ্র ছাড়বেন না: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ফলাফল না নিয়ে কেউ কেন্দ্র ছাড়বেন না: হাসনাত আবদুল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটের ফলাফল না নিয়ে কেউ কেন্দ্র ছাড়বেন না।  ভোটগ্রহণ সম্পন্ন হলে সবাই কেন্দ্রে অবস্থান করুন।  বিশেষ করে যারা এজেন্ট এবং আমাদের নেতাকর্মী রয়েছেন, সবাই নিজ নিজ কেন্দ্রে অবস্থান করুন।  ভোট গণনা শেষ হলে ফলাফলের কাগজ হাতে নিয়ে কেন্দ্র ছাড়বেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টায় ফেসবুক লাইভে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, বিকাল সাড়ে চারটায় মানুষের ভোটাধিকার প্রয়োগ শেষ হলে আপনারা পোলিং এজেন্টরা অবশ্যই কেন্দ্রে অবস্থান করবেন।  ফলাফল ছাড়া আপনারা কেউ কেন্দ্র ছাড়বেন না।  এটা অবশ্যই নিশ্চিত করবেন।  সবাই এ বিষয়টি খেয়াল রাখবেন।

তিনি বলেন, কেউ যেন কারচুপি করতে না পারে, সে বিষয়টি খেয়াল রাখবেন।

 

সূত্র: যুগান্তর