সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ফরিদপুরে নির্বাচনী সংঘাতে আ’লীগ নেতা নিহত

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
ফরিদপুরে নির্বাচনী সংঘাতে আ’লীগ নেতা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফরিদপুর সদর উপজেলায় ভোট নিয়ে বিবাদের জের ধরে ইউসুফ আল মামুন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিএনপি সমর্থক মজিদ ও আজিজকে এ হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হচ্ছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে সদরের নর্থচ্যানেল ইউনিয়নের গোয়ালডাঙ্গি এলাকার একটি চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকার নিয়ে কথা কাটাকাটির জের ধরে আল মামুনকে প্রথমে মারধর করেন বিএনপি সমর্থক মজিদ ও আজিজ। এরপর দোকানের ঝাপের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করা হয় তাকে। আশঙ্কাজনক অবস্থা আল মামুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আল মামুন সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের কর্মী ছিলেন।

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লালন ফকিরও গুরুতর আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।