জাতীয়

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

নিউজ ডেস্ক৮ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফরিদপুরের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশের খাদে পড়ে গেছে । এতে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিলের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে তিনপুরুষ ও দুজন নারী বলে জানিয়েছেন ওসি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে উল্টে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

নজরুল ইসলাম বলেন, বাসটিতে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনপুরুষ ও দুজন নারী। সূত্র: যুগান্তর