সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে গণপিটুনিতে নিহত ১

নিউজ ডেস্ক১৯ মে ২০১৭১ মিনিট পড়া
ফরিদপুরে গণপিটুনিতে নিহত ১

সিল্কসিটিনিউজ ডেস্ক:  গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদপুরের চরভদ্রাসন থানার গাজীরটেক ইউনিয়নের চর হোসেনপুর গ্রামে স্থানীয় বাবুল খাঁ নামে এক ব্যক্তির অটোবাইক চুরি করে পালানোর সময় গণপিটুনিতে হেলাল খাঁ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।

নিহত হেলাল খাঁ সদর ইউনিয়নের সবুলা শিকদারের ডাঙ্গির মোসলেম খাঁর ছেলে। আহত খোকন মিয়াকে (৪৮) চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠানো হয়েছে। তিনি ঢাকার খিলগাঁ থানার মান্নান মিয়ার ছেলে।

বাবুল খাঁ বলেন, রাতে তেলেডাঙ্গি গ্রামের সাঈদের দোকানে তার অটোবাইকটি চার্জ করার জন্য রেখে আসেন তিনি। ভোরের দিকে অটোবাইকটি চুরি হয়েছে বলে স্থানীয়দের কাছে খবর পান।

চরভদ্রাসন থানার এসআই আব্দুর রব জানান, রাত ৩টার দিকে দোকানের সিঁদ কেটে অটোবাইকটি চুরি করে পালানোর সময় খোকন ও হেলাল এলাকাবাসীর হামলার শিকার হন। পরে তাদের পিটুনিতে ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে হেলালের লাশ উদ্ধার করে। পরে স্থানীয়রা খোকনকে পুলিশে হস্তান্তর করে বলে জানান তিনি।