সদ্য প্রকাশিত
যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী
মিডিয়ার সংবাদ

ফটো সাংবাদিক আজম খানকে সিল্কসিটিনিউজ পরিবারের শুভেচ্ছা

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০২১২ মিনিট পড়া
ফটো সাংবাদিক আজম খানকে সিল্কসিটিনিউজ পরিবারের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে দৈনিক যুগান্তর’র ফটো সাংবাদিক আজম খান প্রচার সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় সিল্কসিটিনিউজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

এছাড়া বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সকল সদস্যদের অভিনন্দন জানানো হয়েছে। আজ সোমবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে সিল্কসিটিনউজ কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিল্কসিটিনিউজের সম্পাদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক অমিত হাসান সাকিল, শাহিনুল আশিক, নূপুর মাহমুদ, নিজস্ব প্রতিবেদক হারুন অর রশিদ রিহান, জেসমিন আরা ফেরদৌস ও আমিনুল ইসলাম প্রমুখ।

এর আগে,  বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাজশাহী নগরীর কুমারপাড়ায় অস্থায়ী কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সভাপতি পদে নির্বাচিত হোন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার ফটো সাংবাদিক আসাদুজ্জামান আসাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সানশাইন পত্রিকার ফটো সাংবাদিক সামাদ খান।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রথম আলোর ফটো সাংবাদিক শহিদুল ইসলাম দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সোনার দেশ’র ফটো সাংবাদিক শাহিন খান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক বার্তা’র ফটো সাংবাদিক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রাজশাহী সংবাদ’র ফটো সাংবাদিক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যুগান্তর’র ফটো সাংবাদিক আজম খান।

এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক সোনার দেশ’র ফটো সাংবাদিক আলী এহসান তুহিন ও দৈনিক রাজশাহী সংবাদ’র ফটো সাংবাদিক রাশেদুর রহমান রাসেল।