সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ফখরুলের হলফনামায় ৪ পৃষ্ঠা শুধু মামলার বিবরণ

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
ফখরুলের হলফনামায় ৪ পৃষ্ঠা শুধু মামলার বিবরণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় ৪ পৃষ্ঠা শুধু মামলার বিবরণী দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকাল ৪টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী সবার বিরুদ্ধে মামলা রয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছি সেখানে ৪ পৃষ্ঠা গেছে শুধু মামলার বিবরণী লিখতে গিয়ে।

তবে নিজের নামে কতগুলো মামলা রয়েছে সে হিসাব জানা নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমার বিরুদ্ধে একশ’র ওপর মামলা রয়েছে। আমি হলফ করে দিয়েছি।

নির্বাচনে প্রার্থীদের মধ্যে জামায়াতের কেউ নেই জানিয়ে তিনি বলেন, সবাই ধানের শীষের প্রার্থী।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।