লাইফ স্টাইল

প্লাস্টিকের পাত্রে খাবার খেলে কী হয়?

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৩৩ মিনিট পড়া

প্লাস্টিক আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে! যদিও এটি মোটেও ভালো কিছু নয়। কিন্তু উপায় কী! যা-ই কিনতে যান না কেন, সবশেষে একটি পলিথিনে মুড়িয়ে তবেই তা আপনার হাতে তুলে দেওয়া হবে। আবার বাড়িতেও মসলা থেকে শুরু করে রান্না করা খাবার, সবকিছু সংরক্ষণে আমাদের অগ্রাধিকার থাকে প্লাস্টিকের বয়াম বা বক্সের প্রতিই। প্লাস্টিকের ব্যবহারের ক্ষতিকর প্রভাব বেড়েই চলেছে। গবেষণায় বলা হয়েছে, একটি শিশু তার জন্মের পরের লগ্ন থেকেই পুরুষত্বহীন হওয়ার দিকে ঝুঁকছে প্লাস্টিকের অতি ব্যবহারের কারণে। সম্প্রতি ব্রিটেনের পোর্টসমাউথ ইউনিভার্সিটির করা গবেষণায় খাবারে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করার জন্য দুই ধরনের খাবার সংগ্রহ করা হয়। এর মধ্যে একটি ছিল প্লাস্টিকে মোড়া এবং অপরটিতে কোনো প্লাস্টিকের আবরণ ছিল না।