সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

প্রেমের পর বিচ্ছেদ, ৪০ বছর পর মিলন

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০১৭২ মিনিট পড়া
প্রেমের পর বিচ্ছেদ, ৪০ বছর পর মিলন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এক দম্পতি বিল ব্রুকম্যান ও মেডেলেইন কোবার্ন দুজন দুজনকে ভালোবাসলেও আলাদা হয়ে যান মিস কোবার্নের রাগী বাবার কারণে।

১৯৭৮ সালে বিল ব্রুকম্যান মিস কোবার্নকে নিয়ে পাবে যেতে চেয়েছিলেন। সে সময় মি: ব্রুকম্যানের বয়স ছিল ২৩ ও মিস কোবার্নের ১৬ । মিস কোবার্নের বাবা তাঁকে পাবে যেতে দেননি।

কিন্তু অনেক বছর পর আবারো তাদের দেখা হয় ২০০৮ সালে। এরপর একদিন বিল মেডেলেইনকে বাইরে নিয়ে যেতে চান।

বিবিসির রেডিও ফোর-এর অনুষ্ঠানে এরা দুজন জানিয়েছেন তাদের প্রেম কাহিনী।

“ভাগ্য আসলেই খুব অবাক করা বিষয়। মাঝেমধ্যে ৪০ বছরের অপেক্ষাও মধুর হয়ে ওঠে” বলেন বিল।

লেইসেস্টারশায়ারের যেখানে বিল থাকতেন তিনি এখনও সেখানেই থাকেন। ১৯৭৮ সালে দুজনের পরিচয় একটা নাটক করতে গিয়ে।

বিল ব্রুকম্যান ও মেডেলেইন কোবার্ন

বিল ওই নাটকটি পরিচালনা করছিলেন, আর তাতে অংশ নিয়েছিলেন ১৬ বছর বয়সী মেডেলেইন।

তখন মেডেলেইনকে ভালো লেগে যায় বিলের। তিনি একসময় মেডেলেইনকে প্রেম প্রস্তাবও দেন, বাইরে বের হবার প্রস্তাবেও সায় দেন মেডেলেইন, কারণ তিনিও বিলকে পছন্দ করতেন।

তবে তাদের প্রেমে বাধ সাধেন মেডেলেইনের বাবা।

তিনি বলেন বিল অনেক বেশি শিল্প অনুরাগী এবং তাই তার মেয়ে বিলের সাথে মিশুক তা তিনি চান না।

বিলকে না জানিয়েই পূর্বনির্ধারিত স্থানে আর জাননি মেডেলেইন।

বিল ব্রুকম্যান ও মেডেলেইন কোবার্ন

“আমার খুবই খারাপ লেগেছিল। কিন্তু জীবনতো চলেই যায়” বলেন বিল। তখন তিনি জানতেন না কেন মেডেলেইন আসেনি।

হেরিটেজ ওআটর্স সেক্টরের স্পেশালিস্ট মেডেলেইন আর কখনো বিয়ে করেননি। যদিও বিল বিয়ে করেছিলেন এবং তার আগের স্ত্রীর ঘরে দুই ছেলেও রয়েছে।

২০০৮ সালে লেইসেস্টারে একটি স্কুলের প্রজেক্টের কাজে দুজনের দেখা হয়। এরপর দুজনের মধ্যে আবার ঘনিষ্ঠতা গড়ে ওঠেএবং বিল আবারো মেডেলেইনকে পাবে যাবার প্রস্তাব দেন।

“ওটা একটা দারুণ অনুভূতি” বলছিলেন মেডেলেইন। বিবিসি রেডিওতে সাক্ষাৎকার দেবার সময় বিল মেডেলেইনকে বিয়ের প্রস্তাব দেন।

“আমিতো খুব অবাক হয়ে গিয়েছিলাম। আমরা আসলে অনেক ভাগ্যবান” বলেন মেডেলেইন।

সূত্র: বিবিসি