সদ্য প্রকাশিত
পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন
মিডিয়ার সংবাদ

প্রবীণ সাংবাদিক নুরুল হুদা আর নেই

নিউজ ডেস্ক২১ মার্চ ২০২১১ মিনিট পড়া
প্রবীণ সাংবাদিক নুরুল হুদা আর নেই

সিল্কসিটিনিউজ ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, প্রবীণ সাংবাদিক ও ব্যবস্থাপনা কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা আর নেই। আজ দুপুরে মিরপুর সাংবাদিক আবাসিক এলাকার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ রবিবার বেলা ১২টার দিকে মিরপুরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনিসহ জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, নুরুল হুদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব)। ডিকাবের পক্ষে সংগঠনের সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তারা বলেন, সিনিয়র সাংবাদিক নুরুল হুদার মৃত্যুতে আমরা শোকাহত। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সূত্র: কালের কন্ঠ