অর্থ ও বাণিজ্য

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে উন্নতির শিখরে দেশ: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০১৯২ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী এমপি বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশ উন্নতির শিখরে। সকল প্রবাসীর সম্পদের সুরক্ষা ও নানাবিধ অসুবিধা দূরীকরণে শেখ হাসিনার সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

তাই সরকারের পাশাপাশি প্রবাসীদের কল্যাণে ভেদাভেদ ভুলে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। বাংলাদেশি প্রবাসী উন্নয়ন পরিষদ মালয়েশিয়ার ব্যানারে আয়োজিত আধুনিক বাংলাদেশে বিনিয়োগ এবং প্রবাসীদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শুক্রবার বিকালে কুয়ালালামপুরের গ্র্যান্ড প্যাসিফিক হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবাসী উন্নয়ন পরিষদের পরিচালক অহিদুর রহমান ওহিদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাঙালির মুক্তির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আর বঙ্গবন্ধু নামটি অবিচ্ছেদ্য।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিশেষ অতিথির বক্তব্য হাইকমিশনার শহীদুল ইসলাম বলেন, দূতাবাস সব সময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সারাবিশ্বে পরিশ্রমী জাতি হিসেবে বাংলাদেশিদের বিশেষ মর্যাদা রয়েছে। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি লক্ষ্য রাখার দায়িত্ব সরকারের পাশাপাশি সবার।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসীকল্যাণ পরিষদের অন্যতম সমন্বয়ক কামাল হোসেন চৌধুরী, রাশেদ বাদল, ডা. শংকর পোদ্দার, প্রকৌশলী আমিরুল ইসলাম খোকন, হাজী আবদুল হামিদ জাকারিয়া, মাওলানা আবু বকর সিদ্দিক, নূর মোহাম্মদ ভূঁইয়া, কবি আলমগীর হোসেন, শওকত হোসেন তিনু, বিল্লাল মাহমুদ, বাবুল হোসেন, আরমান প্রমুখ।