আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন কেরির ফোন

নিউজ ডেস্ক৩ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সন্ত্রাসী নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে আজ রবিবার রাতে কেরি ফোন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন।

 

তিনি বলেন, জঙ্গিবাদের বিষয়ে অনুসন্ধানমূলক তথ্য দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতেও আগ্রহ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: কালের কণ্ঠ