নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে সোমবার (১৬ এপ্রিল) যুক্তরাজ্য যাচ্ছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ প্রতিদিন ও সংবাদ ভিত্তিক টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের ব্যুরো চিফ কাজী শাহেদ।
১৬ থেকে ২২ এপ্রিল ২৫ তম এ কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হবে। এজন্য রবিবার কাজী শাহেদ রাজশাহী ত্যাগ করেছেন।

কমনওয়েলথ সম্মেলনে সফর সঙ্গী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাজী শাহেদ। তিনি সকলের কাছে দোয়াও কামনা করেছেন।
প্রসঙ্গত, রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের পথে রওনা হয়েছেন। সৌদি আরবে সংক্ষিপ্ত সফর শেষে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে সেখান থেকে সোমবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাবেন তিনি।
স/শ










