সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

প্রধানমন্ত্রীর দিকে চেয়ে আছেন অবহেলিত রাজশাহীবাসী

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০১৭৫ মিনিট পড়া
প্রধানমন্ত্রীর দিকে চেয়ে আছেন অবহেলিত রাজশাহীবাসী

রফিকুল ইসলাম

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) একদিনের জন্য রাজশাহী সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তার আগমন ঘিরে রাজশাহীতে যেন অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারকার আগমনকে ঘিরে বেশি প্রাধান্য পাচ্ছে অবহেলিত রাজশাহীকে এগিয়ে নিতে তার উদ্যোগের বিষয়টি। নানাবিধ সমস্যায় জর্জিরত হয়ে পিছিয়ে পড়া রাজশাহীকে এগিয়ে নিতে বেশকিছু দাবি তো আগে থেকেই রয়ে গেছে প্রধানমন্ত্রীর কাছে। এসব দাবির মধ্যে প্রধানমন্ত্রী আন্তরিক হয়ে কতটার প্রতি সম্মতি জ্ঞাপন করবেন-সেটিই এখন দেখার বিষয়। যার কারণেই এবার প্রধানমন্ত্রীর এ আগমন ঘিরে অবহেলিত রাজশাহীবাসী নানা দাবি নিয়ে উন্মুখ হয়ে চেয়ে আছেন তার দিকে।

 

রাজশাহীতে গ্যাস এসেছে ২০১৩ সালে। এরপর থেকে চৌদ্দ হাজারের মতো গ্রাহক বাড়িতে রান্নার জন্য গ্যাসের সংযোগ পেয়েছেন। শিল্প খাতের জন্যেও কিচু প্রতিষ্ঠানে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু রাজশাহীর শিল্প খাতকে আরো এগিয়ে নিতে প্রয়োজন বেশি বেশি সংযোগ-যা এখনো পাচ্ছেন না অনেকেই। হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া গ্যাস পায়নি অধিকাংশরাই। আবার একটিমাত্র সিএনজি স্টেশন হওয়ায় এখানকার যানবাহন চালকরাও রয়েছেন বিপাকে। উচ্চ দামের প্রেটল এবং অকটেন জ্বালানি হিসেবে ব্যবহার করে আরো পিছিয়ে পড়ছে রাজশাহী। এই অবস্থায় আরো কয়েকটি সিএনজি স্টেশন নির্মাণ করা এখন সময়ের দাবি।
কৃষি নির্ভর রাজশাহীর প্রধান আয়ের উৎস হলো কৃষি ফসল। এর মধ্যে মাছও এখন অন্যম। কিন্তু এখানকার আমসহ অন্যান্য কৃষি ফসল এমনকি তাজা মাছ ঢাকার বাজারে সঠিক সময়ে পৌঁছাতে পারেন না চাষিরা। আর তাতে অনেক সময় ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন চাষিরা। ঢাকার দূরুত্ব মাত্র ২৭০ কিলোমিটার হলেও রাস্তা পথের নানা ঝক্কি-ঝামেলা রাজশাহীর চাষিদের কাছে যেন সুদূর এক পথ। তার ফলে কৃষকরা সরাসরি ঢাকায় কৃষি ফসল, মাছ এবং আমসহ কৃষিজাত পণ্য সহজে ঢাকায় নিয়ে যেতে পারেন।
চট্টগ্রাম, সিলেট বা বরিশাল তো আরো অনেক দূরহ ব্যাপার এখানকার চাষিদের কাছে। এসব কথা বিবেচনা করে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত ফোর লেনের রাস্তা এবং রাজশাহী থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত সরাসরি ট্রেন চলাচলের দাবি রয়েছে অনেক দিনের। পাশাপাশি মালবাহী বিরতিহীন ট্রেন চলাচলেরও দাবি আছে এখানকার কৃষকদের।
এর বাইরে রয়েছে রাজশাহী বিমানবন্দরকে আন্তজার্তিক বিমানবন্দরে রুপান্তর করা। যেটি হলে এখান থেকেই রাজশাহীর কৃষকরা সরাসরি বিদেশে রপ্তানী করবেন কৃষিজাত পণ্য। তাহলে দামও পাবেন তারা বেশি।
কৃষিজাত পচনশীল পণ্য সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপন ও রপআনীর জন্য ইপিজেড নির্মাণ রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি। কিন্তু আজ অবধি এ নিয়ে কোনো সরকারই পদক্ষেপ নেয়নি। ফলে হিমাগারের অভাবে কৃষি পচনশীল বিপুল পণ্য নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন। বাইরে রপ্তানী করতে না পারায় অধিকাংশ সময় দাম পাচ্ছেন ফসলের। আবার বাজারে দাম না থাকলেও কৃষকরা কখনো কখনো সস্তায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কখনো কখনো মাঠের ফসল মাঠেই নষ্ট করে দেন। এসব চিত্রও ফুটে ওঠে মিডিয়ায়। ফলে একটি হিমাগার এখন সময়ের দাবি।
এছাড়াও রাজশাহী-সোনা মসজিদ বন্দর পর্যন্ত ফোর লেন রাস্তা, রাজশাহীতে আন্তজার্তিক ক্রিকেট ভ্যানু, রাজশাহী-নওগাঁ ফোর লেন রাস্তা, রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল, গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নসহ নানা দাবি উঠে এসেছে বিভিন্ন সময়। কিন্তু আজ অবধি এসব দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রকল্প গ্রহণে বড়সড় উদ্যোগ চোখে পড়েনি রাজশাহীবাসীর। ফলে এই দাবিগুলো নিয়ে এখন উন্মুখ হয়ে আছেন রাজশাহীবাসী। সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনের আগে এটিই হয়তো রাজশাহীতে প্রধানমন্ত্রীর শেষ সফর হবে। তাই নির্বাচনের আগে হয়তো সরকার আন্তরিক হবে অবেহিলত রাজশাহীর উন্নয়নের জন্য বড় বড় এই প্রকল্পগুলোকে বস্তবায়ন রতে। এ আশায় করছেন রাজশাহীর আপামর জনসাধারণ। তাই প্রধানমন্ত্রীর দিকে অধির আগ্রহে চেয়ে আছেন রাজশাহীবাসী।
এদিকে রাজশাহীর উন্নয়নের জন্য রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ থেকে প্রধানমন্ত্রীর কাছে যে ১৮ দফা দাবি জানানো হবে, রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস ছাড়াও রাজশাহী থেকে চট্রগ্রাম সরাসরি ট্রেন সার্ভিস চালুকরণ, আব্দুলপুর-রাজশাহী-রহনপুর ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন, কৃষিভিত্তিক ইপিজেড প্রতিষ্ঠা, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নতুন করে নগরীর একাধিক মাধ্যমিক স্কুল সরকারি করন, ক্রিকেট টেষ্ট ভেন্যু স্থাপন, চাঁপাইনবাগঞ্জের সঙ্গে রাজশাহীর নীবিড় যোগাযোগ স্থাপনের জন্য একটি সাটল ট্রেন,  পদ্মা নদী ড্রেজিংয়ের মাধ্যমে নদীপথে পণ্য সরবরাহ ব্যবস্থার দাবিও জানানো হবে প্রধানমন্ত্রী কাছে।
অন্যদিকে রাজশাহীর উন্নয়নের কথা বিবেচনা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ১৬ দফা দাবি জানানো হবে। এই দাবির কপি বুধবারই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী একান্ত ব্যক্তিগত সচিব সাইফুজ্জামান শেখরের হাত দিয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবিগুলো পৌঁছানোর ব্যবস্থা করা হয়। যাতে করে বৃহস্পতিবারের জনসভায় প্রধানমন্ত্রী সেই দাবিগুলো সম্পর্কে জেনে ঘোষণা দিতে পারেন উন্নয়নের।
যদিও বৃহস্পতিবার ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অপর ছয়টি বাস্তবায়িত প্রকল্পের উদ্বোধন করবেন।
১৬টি প্রকল্পের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক বৃহত্তম। নগরীর নবীনগর এলাকায় ৩১ দশমিক ৬৩ একর জমির ওপর প্রায় ২৮১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে পার্কটি নির্মিত হচ্ছে। এতে প্রায় ১৪ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এর বাইরে জেলায় ৯৭ কোটি টাকা ব্যয়ে চারটি স্কুল ও কলেজ ভবন নির্মাণ, বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা ভবন, নদীর তীর সুরক্ষা বাঁধ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার, রাজশাহী শিশু হাসপাতাল ও দুটি আবাসিক এলাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
পবার হরিয়ান চিনিকল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেওয়ার আগে এসব প্রকল্প আলোর মুখ দেখবে। কিন্তু অবহেলিত রাজশাহীবাসীর উন্নয়নে দীর্ঘদিনের চাওয়া বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী আশ্বাস দিবেন-বা ঘোষণা দিবেন এমন আশায় বুক বেধে আছেন এখানকার জনসাধারণ।
লেখক: সাংবাদিক