রাজনীতি

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় ছাত্রদলকর্মী আটক

নিউজ ডেস্ক৯ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশী এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করার অভিযোগে নাসির উদ্দিন শেখ নামে এক ছাত্রদলকর্মীকে  আটক করেছে পুলিশ। আটক নাসির উদ্দিন জিয়ানগর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, নাসির উদ্দিন প্রধানমন্ত্রীর বিকৃত করে শুক্রবার বিকাল সারে ৫টার দিকে পত্তাশী হাইস্কুল মাঠে বসে কয়েকজনকে সঙ্গে নিয়ে তা তার মোবাইলে দেখছিল। এলাকার অন্য লোকজন বিষয় জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসির উদ্দিন শেখকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, আটক নাসির উদ্দিনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন