নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম উত্তোলনের প্রথম দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন রাজশাহীর-৬ বাঘা চারঘাটের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারসহ আওয়ামী লীগের ১৩ নেতা।
এদিকে রাজশাহী ৩ পবা-মোহনপুর আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, সাবেক সাংসদ মেরাজ মোল্লা, জেলা কৃষকলীগের সভাপতি রবিউল আলম বাবু , পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডীর কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন বলে নিশ্চিত করেছেন।

এদিকে রাজশাহী ১ তানোর-গোদাগাড়ি আসনের দলীয় মনোনয়ন ফর্ম তুলেছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী। এছাড়া রাজশাহী ৪ আসনে বর্তমান সাংসদ এনামুল হক ও তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ দলীয় মনোনয়ন ফর্ম তুলেছেন।
রাজশাহী ৫ আসনে পুঠিয়া-দুর্গাপুর আসনে জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ এবং আওয়ামী লীগ নেতা ওবাইদুর রহমান দলীয় মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। বাগমারা আসনে মনোনয়ন ফর্ম তুলেছেন তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শুক্রবার থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়। এবার দলীয় মনোনয়ন ফর্মের জন্য দলীয় ফান্ডে ৩০ হাজার টাকা জমা দিতে হচ্ছে। এদিকে প্রথম দিনে দলীয় মনোনয়ন ফর্ম উত্তোলনের জন্য নেতারা দুই দিন আগেই ঢাকা গিয়েছেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সোনার দেশকে বলেন, দলীয় নেতা কর্মী নিয়ে ধানমন্ডীর কার্যালয় থেকে পবা-মোহনপুর আসনে দলীয় মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি। পবা-মোহনপুর আসনের জন্য জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মর্জিনা পারভীনের পক্ষে তার ভাই মনিমুল ইসলাম ফর্ম উত্তোলন করেন।
অন্যদিকে তানোর-গোদাগাড়ি আসনে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী দলীয় নেতা কর্মীদের নিয়ে দলীয় মনোনয়ন ফর্ম উত্তোলন করেন। রাজশাহী জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক শরিফুল ইসলাম সোনার দেশকে দলীয় মনোনয়ন ফর্ম উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।










