সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

প্রত্যাশা পূরণে ধীরগতিতে চলছে সরকার: আমিনুল হক

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
প্রত্যাশা পূরণে ধীরগতিতে চলছে সরকার: আমিনুল হক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার ধীরগতিতে চলছে।

তিনি রোববার উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উত্তরা পূর্ব থানা বিএনপির এক কর্মিসভা ও রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে কর্মশালায় এ কথা বলেন।

উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মো. আক্তার হোসেন, আতাউর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক আরও বলেন, ১৭ বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোর সব জায়গাতেই আওয়ামী স্বৈরাচারের দোসরদের নিয়ন্ত্রণ ছিল। সেই নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশ এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে মুক্ত হতে পারেনি। তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে বাংলাদেশকে নিয়ে একটি অস্থিতিশীলতা তৈরি করার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের সফলতা চায়।

সূত্র: যুগান্তর