সিল্কসিটিনিউজ ডেস্ক :
মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি বা বিওএফের সম্প্রসারণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিলসের ৫৪ দশমিক ৯৯ একর জমি হস্তান্তরের একটি প্রস্তাব উত্থাপন করা হয়।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘তারা জমিটি নিতে চেয়েছে, কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, প্রতীকী মূল্যে জমি দেওয়া হবে না। তাদেরই দেওয়া হবে, তবে যথাযথ মূল্য পরিশোধ করতে হবে।’
তিনি বলেন, ‘প্রতীকী মূল্যে জমি দেওয়া হলে সেসব জমির যথাযথ ব্যবহার হয় না।
সালেহউদ্দিন আহমেদ জানান, সরকারি জমি ব্যবহারে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এই নীতিগত অবস্থান নেওয়া হয়েছে।









