জাতীয়

প্রতিরক্ষাব্যবস্থা আরো শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রতিরক্ষাব্যবস্থা আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সশস্ত্র বাহিনীকে সজ্জিত করার ওপর গুরুত দেওয়া করা হয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন। বৈঠকে কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, এস এম জিলানী, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আব্দুস সালাম আজাদ, লুৎফর রহমান এবং মো. আব্দুল বাতেন অংশ নেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম নিয়ে সংক্ষেপে আলোচনা হয়। সশস্ত্র বাহিনীকে সময়োপযোগী ও আধুনিক সক্ষমতায় গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।

তারা বলেন, পুরনো যন্ত্রপাতি ও সরঞ্জামের ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সশস্ত্র বাহিনীকে সজ্জিত করা প্রয়োজন। এ জন্য মান্ধাতার আমলের মেশিনারিজ থেকে বেরিয়ে এসে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করতে হবে।