নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর চন্ডিপুর এলাকায় প্রতিবন্ধি শিশু এ্যানি খাতুন নুরি হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের সার্থে তার নাম প্রকাশ করেনি পুলিশ।
আজ শুক্রবার দুপুর দুইটার দিকে রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ সিল্কসিটিনিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বৃহস্পতিবার রাতে চাচা স্বপন বাদি হয়ে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জিজ্ঞাসাদাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তেন কপি না হাতে পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
এর আগে গতকাল বৃহস্পতিবার নগরীর চন্ডিপুর এলাকা ওই মানসিক প্রতিবন্ধি কিশোরী এ্যানি খাতুন (১১) খুন হয়। তিনি একই এলাকার রতন আলীর মেয়ে। তিনি নিখোঁজের দুই দিন পরে ওই কিশোরীর লাশ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চন্ডিপুরের একটি পরিত্যক্ত জমির জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার করা হয়।
পরে তার লাশ ময়নাতন্তেন জন্য রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে পাঠানো হয়। পরে তার লাশের ময়নাতদন্ত শেষে দাফন করা হয়। এই ঘটনার পরে রাতেই চাচা স্বপন বাদি হয়ে একটি হত্যা মামলা করে।
স/আ










