সদ্য প্রকাশিত
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮
জাতীয়

প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ, দুই দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ মা

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ, দুই দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ মা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে ছেলেকে বাঁচাতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছেন জেসমিন (৩৬)। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরিদল টানা দুই দিন ধরে উদ্ধার অভিযান চালিয়েও তার খোঁজ মেলেনি।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত কোনো সন্ধান না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের লিডার পরেশ চন্দ্র পাল।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে প্রতিবন্ধী ছেলে তানজিল (১৭) পড়ে গেলে তাকে বাঁচাতে নদীতে নামেন জেসমিন।

স্থানীয়রা তানজিলকে উদ্ধার করলেও জেসমিন স্রোতের টানে তলিয়ে যান।
ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা নদীর তীরে আহাজারি করছেন। জেসমিনের শ্বশুর মো. শাজাহান বলেন, ‘নাতিকে বাঁচানো গেছে, কিন্তু বউমাকে পাওয়া যাচ্ছে না।’

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরিদল শনিবার সকাল থেকেই অভিযান শুরু করে।

রোববার সকাল থেকে দ্বিতীয় দফায় তল্লাশি চালিয়েও সন্ধান মেলেনি।