গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় টিএন্ডটি ফ্যাশন মহিশালবাড়ী বাজার শাখার কর্মকর্তা মুরসালিন (২২) প্রতিবন্ধী ছাত্রীকে (১৭) ধর্ষনের দায়ে আটক করেছে পুলিশ। এর আগে সেই প্রতিবন্ধীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বছরের পর বছর ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে ধর্ষিতা প্রতিবন্ধী স্কুল ছাত্রী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধিত/০৩) এর ৯ (১) ধারায় ধর্ষক মুরসালিনকে আসামী করে মামলা দায়ের করেছেন। গোদাগাড়ী মডেল থানার মামলা নং ২৭ তারিখ ১৪/১১/১৬ ইং।
ধর্ষক মুরসালিন উপজেলার দিয়ার মানিকচক গ্রামের মুক্তার হোসেনের ছেলে। ধর্ষককে মুরসালিনকে মামলা থেকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছেন সরকার দলীয় প্রভাবশালী অসাধু নেতারা। মামলাটিকে বিভিন্ন ভাবে দেনদরবার অব্যাহতভাবে চালিয়া যাচ্ছেন। ফলে মামলার বাদী, তার বাবা আসাদুজ্জামান ও ফুপু আফরোজা দিশেহারা হয়ে পড়েছেন।

মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী ছাত্রীর বাড়ী পিরোজপুর জেলার নাজিরপুর থানার কুমারখালি এলাকায়। তার পিতার নাম আসাদুজ্জামান, তার ফুফুর নাম আফরোজা খানম।
ফুফু ব্র্যাক এনজিওর গোদাগাড়ী শাখায়য় হিসাব রক্ষক পদে চাকুরী করায় তার সাথে থেকে প্রতিবন্ধী স্কুল ছাত্রী লেখাপড়া করত।
গত ২৩-৬-১৩ হতে ২-১১-১৫ ইং তারিখ পর্যন্ত সিএ্যান্ডবি ব্রাক শাখায় কর্মরত ছিলেন সোনিয়ার ফুফু। মহিশালবাড়ী বাজারে মৃত. ডাক্তার ইসাহাক মেয়ে গোদাগাড়ী বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষ অফিসে ক্যাশিয়ার পদে কর্মরত মোসা: খাদিজার বাসায় বাড়া থাকতেন।
আসামী মুরসালিন তাদের পার্শ্বেও রুমে ভাড়া থাকতেন। বিভিন্ন সময় একা পেয়ে মুরসালিন প্রতিবন্ধী ছাত্রীকে কুÑপ্রস্তাবসহ বিবাহের প্রস্তাব দিতেন। বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় জোরপূর্বক অবৈধ মেলামেশা করে। ফুফু আফরোজা চাকুরী জনিত কারনে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় বদলী হয়ে যায় এবং তার প্রতিবন্ধী ছাত্রীটিও চলে যায়।
কিন্তু এখানেই শেষ নয় ধর্ষণকারী মুরসালিন তার ০১৭৫৮০৬০৮৭০ ও ০১৭৬০৩১৬১৮৭ নম্বর থেকে তার যোগাযোগ রক্ষা করতে থাকে। গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে সোনিয়া দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিবেচিত হয়।
বাড়ী থেকে ফরমপূরণের টাকা আনার জন্য গত ৯ নভেম্বর সোনিয়া বাবার বাড়ী যাওয়ার জন্য ফুফুর বাড়ী ত্যাগ করে। কিন্তু আসামী ধর্ষক মুরসালিন সুকৌশলে ওই দিন প্রতিবন্ধী ছাত্রীকে গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার মোছা: আসমা (স্বামী মৃত. তরিকুর ইসলাম কালু পিতা- ডাকু) বেগমের বাড়ী নিয়ে যায় এবং রাতের বেলায় মুরসালিন বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক কয়েকবার ধর্ষণ করে প্রতিবন্ধী ছাত্রীকে। ওই বাড়ীতে রেখে অব্যাহতভাবে ধর্ষণ করতে থাকে দিনের পর দিন।
গত ১২ নভেম্বর দুপুর ১২.১০ ঘটিকার সময় প্রতিবন্ধীকে সুকৌশলে সাতক্ষীরাতে পাঠায় এবং সেখানে বিয়ে করে বাড়ী ভাড়া নিয়ে সুখেশান্তিতে বসবাস করার মিথ্যা অজুহাতে। কিন্তু বহুরুপী মুরসালিন সেখানে না যাওয়ায় পুনরায় আসমা বেগমের বাড়ীতে ফিরে আসে প্রতিবন্ধী ছাত্রী।
গত ১৪ নভেম্বর সোনিয়ার ফুফু আফরোজা তার স্বামী- বদিউজ্জামান চাঁপাইনবাবগজ্ঞ থেকে গোদাগাড়ীতে প্রতিবন্ধী ছাত্রী খোঁজে আসে এবং মহিশালবাড়ী বাজার এসএম হাবিবুর রহমানের তৈল মেলে বসে বিভিন্ন ভবে মোবাইল করে তাদের অবস্থান জানা চেষ্টা করেন সেই সময় এসএম হাবিবুর বিষয়টি অবগত হয়।
পরে মুরসালিনকে মেয়েসহ আসতে বলে সে রাত ১০টার সময় নিয়ে আসে ওই মেলে। কিন্তু বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষয়টি গোদাগাড়ী মডেল থানাকে অবহিত করা হয়।
পুলিশ প্রতিবন্ধী মেয়ে ও ধর্ষক মুরসালিনকে থানায় নিয়ে যায় এবং সোনিয়ার দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে।
গত ১৫ নভেম্বর ও ১৬ নভেম্বর প্রবিবন্ধী ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পূর্ণ করেছে পুলিশ। ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম হাবিবুর রহমান বলেন, ঘটনা সব সত্য কিন্তু বিয়ে করতে অস্বীকার করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রথম বাসা বাড়ী থেকে সকল ঘটনা সূত্রপাত্র।
এ ব্যপারে মহিশালবাড়ী টি এন্ড টি ফ্যাশনের পরিচালক মো: মামুনুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, প্রতিষ্ঠান থেকে এ ধরণের ঘটনা ঘটেনি তার বাড়ী থেকে ঘটেছে তাই আমাদের কিছু করার নেই। তবে আর এখানে সে চাকুরী করতে পারবে না।
গোদাগাড়ী মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল করিম বলেন, মামলা তদন্তাধীন, চার্জসীট হবে, ১৫ নভেম্বর ধর্ষণ ও ১৬ নভেম্বর বয়স টেষ্ট করা হয়েছে, রির্পোট পাওয়া যায় নি।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হিপজুর আলম মুন্সী বলেন, নিয়মিত ধর্ষণ মামলা হয়েছে এবং মামালা তদন্তধীন।
স/আ










