সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু, আটক ১

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০২৩১ মিনিট পড়া
প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু, আটক ১

সিল্কসিটি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে পূর্ব শত্রুতা ও ধান ক্ষেতে সেচ দেওয়া নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নুর আলম (৩২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত আনিফ মীর (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর আলম একই গ্রামের মোহাম্মদ হরমুজ আলী ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও ধান ক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে প্রতিপক্ষ আনিফ মীরসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে নুর আলমের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় নুর আলমের।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্বাস আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: কালের কণ্ঠ