সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

প্রতিটি ইসরায়েলি হামলার জবাব দেওয়ার অধিকার আছে লেবাননের : হিজবুল্লাহ

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
প্রতিটি ইসরায়েলি হামলার জবাব দেওয়ার অধিকার আছে লেবাননের : হিজবুল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতিকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর সংসদ সদস্য আলী ফাইয়াদ। তার অভিযোগ, ইসরায়েল হামলা চালিয়ে গেলেও এই চুক্তির বাস্তব কোনো কার্যকারিতা নেই—জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

লেবাননের দৈনিক আন-নাহারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল যদি লেবাননে হামলা চালায়, তাহলে তার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।

যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর প্রসঙ্গে ফাইয়াদ বলেন, ‘ইসরায়েলের প্রতিটি হামলাই পাল্টা প্রতিরোধের অধিকার তৈরি করে।

’
তিনি আরো দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে লেবাননকে একতরফাভাবে যুদ্ধবিরতি মানতে হচ্ছে। কিন্তু ইসরায়েলের ওপর কোনো বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে না।

ফাইয়াদ বলেন, এই পরিস্থিতি হিজবুল্লাহ মেনে নেবে না এবং তারা এর বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে।