সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

প্যারিসে বন্দুক ঠেকিয়ে কারদাশিয়ানকে জিম্মি

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
প্যারিসে বন্দুক ঠেকিয়ে কারদাশিয়ানকে জিম্মি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কিম কারদাশিয়ানকে ফ্রান্সের প্যারিসে একটি হোটেলে বন্দুক ঠেকিয়ে জিম্মি করে মুখোশ পরা দুই অস্ত্রধারী।

রোববার সন্ধ্যায় প্যারিসে এ ঘটনা ঘটে। তবে এখন তিনি মুক্ত। প্যারিস পুলিশের ধারণা, ডাকাতির জন্য তাকে জিম্মি করা হয়।
মার্কিন নাগরিক কিম কারদাশিয়ানের মুখপাত্র ইনা ট্রেসিয়োকাসের এক বিবৃতির বরাত দিয়ে সিএনএন এক খবরে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘কারদাশিয়ান মর্মাহত কিন্তু শারীরিকভাবে অক্ষত আছেন।’

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মিডোস ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করছিলেন কারদাশিয়ানের স্বামী কেনি ওয়েস্ট। কারদাশিয়ানের পরিস্থিতির খবর পেয়ে অনুষ্ঠানের মাঝ পথে মঞ্চ ত্যাগ করেন কেনি ওয়েস্ট। তবে তখন শ্রোতাদের ঘটনার কথা জানাননি তিনি। পারিবারিক কারণ দেখিয়ে তিনি অনুষ্ঠান শেষ না করেই চলে আসেন। এ নিয়ে দর্শক-শ্রোতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

কারদাশিয়ানকে ঘিরে একটি ডাকাতির ঘটনার কথা নিশ্চিত করেছে প্যারিস পুলিশ। তারা জানিয়েছে, তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন ৩৫ বছর বয়সি মার্কিন রিয়েলিটি তারকা কারদাশিয়ান। সঙ্গে আছেন তার মা ক্রিস জিনার এবং বোন কিন্দাল জিনার। শিগগির তারা প্যারিস ত্যাগ করবেন।

 

সূত্র: রাইজিংবিডি