সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

প্যারাসুটে বিছানা পেতে ঘুম! (ভিডিও)

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২০২ মিনিট পড়া
প্যারাসুটে বিছানা পেতে ঘুম! (ভিডিও)

আকাশে উড়ার ইচ্ছে সবারই থাকে। তা বিমান, হেলিকপ্টার বা পাখির মতো করে। তবে তুরস্কের হাসান কাভাল নামে এই প্যারাগ্লাইডার আলানিয়ায় যা করলেন তা মনে হয় আপনি স্বপ্নেও ভাববেন না।

হাসান কাভাল প্যারাসুটে বিছানা বেঁধে আকাশে উড়ে গেলেন। আর সেখানে নাকি কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলেন। তার ইউটিউব চ্যানেলে এই স্টান্টের মিনিট পাঁচের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে হাসান ও তার টিম প্রস্তুতি নিচ্ছে, বিছানায় শুয়ে কীভাবে আকাশে উড়ে ফের নীচে নেমে আসছেন।

একাধিক ক্যামেরায় গোটা স্টান্টটি রেকর্ড করা হয়েছে। ভিডিওর বেশির ভাগ অংশ বিছানা-প্যারাসুটের সঙ্গে লাগানো ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া হয়েছে। এছাড়াও ড্রোন এবং মাটি থেকে তার টিম মেম্বারদের রেকর্ড করা ফুটেজও রয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, হাসান একটি বিছানায় শুয়ে রয়েছেন। সেই বিছানার সঙ্গে আবার দু’টি সাইড টেবলও রয়েছে। তার একটির উপর রাখা ল্যাম্প আর একটিতে খালি ফটো ফ্রেম অথবা আয়না ছিল। বিছানাতে একটি পুতুলও ছিল, এটি হয়তো রোজ ঘুমনোর সময়ে হাসান সঙ্গে করে নিতেন, তাই আকাশে ঘুমাতে যাওয়ার সময়েও সেটি নিয়ে গিয়েছিলেন।

সাত জন মিলে এবার প্যারাসুটে বাঁধা বিছানাসহ হাসানকে কাঁধে তুলে দৌড়াতে থাকেন। যখনই প্যারাসুট হাওয়া ধরে নেয় তাকে ছেড়ে দেন বাকিরা। হাসান প্যারাসুটের দড়ি ধরে সেটিকে নিয়ন্ত্রণ করতে করতে কয়েক’শ ফুট উপরে পৌঁছে যান। তার প্যারাসুটের সঙ্গে আটকানো ক্যামেরার নীচের ঘরবাড়ি, সমুদ্র, সৈকত ধরা পড়ছিল।