সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

পোরশায় এক আদিবাসীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১৩ মে ২০২৪১ মিনিট পড়া
পোরশায় এক আদিবাসীর লাশ উদ্ধার
পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মনসা (৩৮) নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সরাইগাছি-আড্ডা রোডের ছাওড় ইউনিয়নের খাতিরপুর ব্রিজের নিচ থেকে পানিতে ভাষমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
মনসা নিয়ামতপুর উপজেলার সিরাজপুর নাজিডাংগা সিনুয়া গ্রামের খোকার ছেলে।
পোরশা থানার এসআই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসছেন। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলনা। শুধু নাক দিয়ে রক্ত বের হয়েছে দেখা যাচ্ছে। তিনি আরো জানান, মনসার পরিবার সদস্যরা জানিয়েছেন সে মানসিক ভারসম্যহীন ছিল এবং নিয়মিত নেশা করতো। ঘটনার দিনেও সে নেশা করেছিল। তাদের ধারনা নেশারত অবস্থায় পানিতে পড়ে সে মারাগেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান।