সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

পোরশায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল  সংগ্রহের উদ্বোধন

নিউজ ডেস্ক১৬ মে ২০২৪১ মিনিট পড়া
পোরশায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল  সংগ্রহের উদ্বোধন
পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল  সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নিতপুর খাদ্যগুদামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের আয়োজনে এর উদ্বোধন করেন ইউএনও আরিফ আদনান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবীর, ওসিএলএসডি রিয়াজুল হক, উপজেলা চাউল কল মিল মালিক সমিতির সভাপতি ওবায়দুল্লা শাহ্ চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, এবারে উপজেলার দু’টি খাদ্যগুদামের মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে চাল ৩ হাজার ১৭১ মেট্রিকটন, ৩২ টাকা কেজি দরে ধান ৯৬৬ মেট্রিকটন এবং ৩৪ টাকা কেজি দরে গম ৬৯৩ মেট্রিকটন ক্রয় করা হবে।#