সিল্কসিটিনিউজ ডেস্ক:
একেই বলে, মশা মারতে কামান দাগা। ব্রাজিলের এক অন্তত সে ধরনেরই কাণ্ড ঘটিয়েছেন। জানা গেছে, সিজার স্মিথ নামের ওই ব্যক্তি নিজের বাড়ির উঠোনের পোকামাকড় মারতে বোমা মেরে পুরো উঠোনটাই উড়িয়ে দিয়েছেন।
ও্মেই ঘটনার দৃশ্য ঘরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে গেছে।

সিজার স্মিথ জানিয়েছেন, বাড়িতে পোকার উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। শেষে বোো দিয়ে পুরো উঠোনের পোকা মারার সিদ্ধান্ত নেন। সেই বোমা ফাটল। কিন্তু সেই বোমা যে এত জোরে ফাটবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। পুরো উঠোনটাই উড়ে যায় বোমার আঘাতে। উঠোনের পাশেই বসে ছিল সিজারের দুই পোষা কুকুর। তারাও ভয়ে উঠে পালায়।
বাগানের মাঝখানে বার বার দিয়াশলাই কাঠি জ্বালিয়ে ছুঁড়ে দিচ্ছেন সিজার। সেখানেই মাটির নিচে চাপা ছিল বোমা। সলতেতে আগুন ধরতেই তুমুল বিস্ফোরণে উড়ে যায় পুরো উঠোন। বেরিয়ে আসে নিচের মাটি। একটা ছোট টেবিলও উড়ে যায়। কোনো রকমে লাফ দিয়ে নিজেকে বাঁচান ওই ব্যক্তি।
তবে যে কারণে এত আয়োজন, সেই পোকার দল তো মরেইনি, বরং বোমার আঘাতে সারাবাড়ি ছড়িয়ে পড়ে। এখন উড়ে যাওয়া উঠোন আর বাড়িময় পোকা, মহা যন্ত্রণায় পড়েছেন সিজার।










