সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

পেনশন পাবেন ক্রিকেটাররা

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
পেনশন পাবেন ক্রিকেটাররা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। গতকাল বোর্ডের চতুর্থ সভায় এমন একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, এই স্কিমের আওতায় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালরাও অন্তর্ভুক্ত থাকবেন।

অনেক সময় খেলোয়াড়রা অবসর নেওয়ার পর আর্থিকভাবে অনিশ্চয়তায় পড়েন। সেই বিষয়টি মাথায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি চূড়ান্ত করার আগে একটি বিস্তারিত কাঠামো তৈরি করা হবে। এজন্য প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ প্রসঙ্গে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুর রহমান বাবু বলেন, ‘এটা প্রাথমিকভাবে আমরা একটা কমিটি গঠন করেছি এবং সেই কমিটি আগামী বোর্ড মিটিংয়েই এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপন করবেন। কাদেরকে এবং কীভাবে কী পরিমাণ এই পেনশন প্রদান করা হবে সে সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের নিয়ে আজকে একটা প্রিন্সিপালি অ্যাগ্রি করা হয়েছে। তারপরে একটা কমিটি করা হয়েছে সেই কমিটি প্রপোজালটা দেবে।’