সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত ফল, দাম ৪২ হাজার টাকা

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত ফল, দাম ৪২ হাজার টাকা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অবাক করার মতো হলেও ঘটনা সত্য যে, পৃথিবীতে এমন ফল পাওয়া যায় যার একটারই দাম ৪২ হাজার টাকা। আরো মজার বিষয় হলো, এটিই পৃথিবীর সব থেকে দুর্গন্ধযুক্ত ফল।

নাম ডুরিয়ান ফল। ইন্দোনেশিয়ার বিখ্যাত একটি ফল এটি। পাঁচশ ডলারে বিক্রি হয় ফলটি। যেসব দোকানে এটি বিক্রি হয়, সেখানে আলাদা বাক্সে রাখা হয় ফলটি। অনেকেই কেনেন, অনেকেই আবার ফলের সঙ্গে সেলফি তোলেন শখ মেটাতে।

দক্ষিণ এশিয়াতে এই ফলটিকে ‘কিং অব ফ্রুটস’ বা ফলের রাজা বলে ডাকা হয়। এই ফলের মধ্যে ক্রিম রয়েছে একধরনের, সে কারণেই মানুষ এটি পছন্দ করেন। তবে যারা খেয়েছেন সকলেই বলেছেন, খেতে গিয়ে তাদের মনে হয়েছে নোংরা নালির গন্ধ পাচ্ছেন, অনেকের আবার দুর্গন্ধযুক্ত মোজার কথাও মনে পড়েছে।

জে-কুইন ব্র্যান্ডের ওই ফলের গুণগত মান ভালো বলে মনে করা হয়, সে কারণেই এমন অস্বাভাবিক দামে বিক্রি হয় ফলটি। যে সুপারমার্কেটে ওই ফল পাওয়া যায়, সেখানকার ব্যবস্থাপক জানান, যারা যারা এই ফল কিনেছেন তারা সবাই আমাদের অনুরোধ করেছেন তাদের নাম যেন গোপন রাখা হয়।

যতই পচা গন্ধ হোক না কেন, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে এই ফল বেশ জনপ্রিয়। অনেকেই এই ফলের ছবি এবং ভিডিও হামেশাই শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।