সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩ ও ৭। শুভ বার সোম ও বৃহস্পতি। শুভ রত্ন এমিথিস্ট ও পোখরাজ।

প্রকৃতিগতভাবে আপনি বিনয়ী, স্বাপ্নিক ও সৃজনশীল। অপরদিকে উচ্চাভিলাষী, কর্তৃত্বপরায়ণ ও একনায়কত্ববাদী। এই বৈপরীত্যের জন্য হয়ে উঠতে পারেন কিছুটা দুর্বোধ্য। দৈহিক শক্তির চেয়ে মানসিক শক্তিতে বেশি বিশ্বাসী। একটা অন্তর্মুখী সচেতনতার ছাপ সব কিছুর ওপর পড়তে পারে। আবেগ ও উদ্দীপনাবশত কাজে ঝাঁপিয়ে পড়বেন। যেকোনো বাধার মুখে হবেন একগুঁয়ে। গতিকে নিয়ন্ত্রিত ও উচ্চাভিলাষকে সীমার মধ্যে পরিচালিত করতে পারলেই বেশি সফল হবেন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সামাজিক কাজে সম্পৃক্ত হতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। অংশীদারি কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। অন্যের সঙ্গে আচরণে সংযম প্রদর্শন করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করার চেষ্টা না করলেই ভালো করবেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা আশা করতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। আজ কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে চিন্তাভাবনা করে নিন। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে চেষ্টা করুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হওয়ার সম্ভাবনা আছে। শরীর ভালো যাবে না। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
সূত্র: এনটিভি









