লাইফ স্টাইল

পূর্বকর্মের ফল ভোগ করবেন ধনু, কর্মস্থলে ঝামেলা হবে বৃষের

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০১৬৪ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ ৯ পৌষ ১৪২৩ বঙ্গাব্দ এবং ২৩ রবিউল আউয়াল ১৪৩৮ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা ৫ ও ৮। শুভ বার শনি ও বুধ। শুভ রত্ন পান্না ও নীলা।

 

প্রকৃতিগতভাবে আপনি উদারমনা ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। বহুমুখী মেধার জন্য অনেক দিকে আপনার মনোযোগ বিক্ষিপ্ত হয়ে পড়তে পারে। যেকোনো বিষয় সহজে রপ্ত করতে পারায় আপনি সবকিছু করতে চাইবেন। এতে আপনার বড় কিছু করার সম্ভাবনা কমে যেতে পারে। আপনার ইনটুইশন প্রখর। আপনার বিশ্লেষণী ক্ষমতার সঙ্গে সঙ্গে আছে অতীন্দ্রিয় উপলব্ধির গুণ। ধর্মীয় ও মানবতাবাদী অনুভূতি আপনার মধ্যে প্রবল। সুযোগ ও সম্ভাবনা আসবে অনেক। কিন্তু আপনি বড় কিছু ছেড়ে সাময়িক তৃপ্তির পেছনে ছুটতে পারেন। জীবনে অবদান রাখতে হলে আপনাকে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনের শুরুটা খুব একটা ভালো নাও যেতে পারে। সাময়িক কোনো ধরনের অসুস্থতায় ভুগতে পারেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

দিনের শুরুটা ভালো যাবে। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। দুপুরের পর শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। দায়দায়িত্ব বাড়বে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।

 

মিথুন (২১ মে -২০ জুন)

মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজে সুফল পাবেন। ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করতে পারলে ভালো করবেন।

 

কর্কট (২১ জুন -২০ জুলাই)

পরিবেশ-পরিস্থিতি অনুকূল থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

দিনের শুরুটা ভালো যাবে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। প্রাপ্তিযোগ আছে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

কন্যা (২২ আগস্ট -২২ সেপ্টেম্বর)

ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। শরীর মোটামুটি ভালো থাকবে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। অধীনদের কাজে লাগাতে পারবেন।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ব্যয়াধিক্য দেখা দেবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে প্রতিপক্ষের মন জয় করার চেষ্টা করুন।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বন্ধুদের সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি শুভ সম্ভাবনাময়। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। সামাজিক কাজকর্মে সাফল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মস্থলে বন্ধুদের সহযোগিতা পাবেন।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। গমনেচ্ছু ব্যক্তিকে যেতে দিন। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।

 

মীন (১২ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিবাদ এড়িয়ে চলুন। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন।

সূত্র: এনটিভি