সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

পুলিশের কাছ থেকে আসামি ছাড়িয়ে নেয়ার চেষ্টা, সংঘর্ষে যুবক নিহত

নিউজ ডেস্ক১৩ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
পুলিশের কাছ থেকে আসামি ছাড়িয়ে নেয়ার চেষ্টা, সংঘর্ষে যুবক নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আসামি ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বারের সমর্থকদের ধাওয়া ও সংঘর্ষে আশিকুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চার পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক।

শনিবার রাতে বন্দরের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মদনপুর এলাকার ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট থেকে রাতে নূর নবী ও রিফাতকে আটক করে পুলিশ। তারা স্থানীয় খলিল মেম্বারের লোক।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে খলিল মেম্বারের লোকজন এসে পুলিশকে ঘিরে ফেলে ও আটক দুজনকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে। এতে পুলিশ তাদের বাধা দিলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষহয়।এসময় আহত হয়েআশিকুরের মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী, কনস্টেবল দেবাশীষ, মোহনসহ চারজন আহত হন।

এসময় পুলিশ পাল্টা অ্যাকশনে যায়। এতে স্থানীয় অন্তত ৪০ থেকে ৪৫ জন আহত হন। তাদের মধ্যে বাবু নামে এক যুবককে গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না সেটা তিনি বলতে পারেননি। যুগান্তর