সদ্য প্রকাশিত
শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের
রাজনীতি

পুলিশের অনুমতি না চাইতে জাফরুল্লাহর আহ্বান

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৯১ মিনিট পড়া
পুলিশের অনুমতি না চাইতে জাফরুল্লাহর আহ্বান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পুলিশের অনুমতি না চাইতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, আমি আপনাদের বলব, আপনারা আর পুলিশের অনুমতি চাইবেন না। তাদের শুধু জানিয়ে দেবেন খালেদা জিয়ার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যে মিথ্যা মামলা আপনারা (সরকার) দিয়েছেন তা প্রত্যাহার করে জামিনে মুক্তি দিয়ে প্রমাণ করুন কে বেশি জনপ্রিয়।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

যে কোনো ইস্যুতে বিদেশ গিয়ে চিকিৎসা নেয়ার সমালোচনা করে ডা. জাফরুল্লাহ চৌধুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, ‘যে রোগের চিকিৎসা বাংলাদেশে প্রতি সপ্তাহে কয়েকটা হয়, সে রোগের জন্য অকারণে সিঙ্গাপুর গিয়ে কত কোটি টাকা ব্যয় হয়েছে আশা করি জনগণের কাছে সরকার একদিন হিসাব দেবে।’

সরকারের সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দেশের অভ্যন্তরে চিকিৎসা পাওয়ার জন্য হাইকোর্টের নির্দেশের প্রয়োজন হয়। সেটা প্রমাণ করে বাংলাদেশের অবস্থানটা কোথায়। আমি মনে করি বর্তমান সরকারের চরিত্রের কাপড় খোলা শুরু হয়েছে।’

ডা. জাফরুল্লাহ আরও বলেন, কয়েক দিন আগে গওহর রিজভীর বস্ত্রহানি তো আপনারা দেখেছেন। সেটাকে সারা দেশে ঝুলিয়ে দেন।