সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

পুলিশি জিজ্ঞাসাবাদে ম্যারাডোনা

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
পুলিশি জিজ্ঞাসাবাদে ম্যারাডোনা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বিতর্ক আর ম্যারাডোনা যেন একই নাম। একটির পর একটি দুর্ঘটনা ঘটিয়ে সংবাদের শিরোনাম হন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার বান্ধবীর সঙ্গে বাজে আচরণের ‍অভিযোগ স্প্যানিশ পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের জন্য যেতে হলো তাকে।

 

আন্তর্জাতিক বড় প্রায় সব গণমাধ্যমই এই খবরটি প্রকাশ করেছে।

 

বুধবার সকালে দিয়েগো ম্যারাডোনার হোটেল রুম থেকে পুলিশের কাছে ফোন করা হয়েছিল। যেখানে বিশ্বকাপ জয়ী তারকা তার বান্ধবী রোসিও অলিভার সঙ্গে আছেন। এবিসি নিউজে বলা হয়, বুধবার সকাল স্থানীয় সময় ৮টা ৩০’এ ২৬ বছর বয়সী অলিভা পুলিশকে ফোন করে। যেখানে তিনি অভিযোগ করেন, আক্রমণের শিকার হয়েছেন।

 

পরে মাদ্রিদের হোটেল ইউরোস্টার্স সুইটস মিরাসিয়েরাতে আসে পুলিশ। আর অলিভা জানা তার ৫৬ বছর বয়সী বাগদত্তার সঙ্গে ‘উত্তপ্ত বাক্য বিনিময়’ হয়।

 

দু’জনই হোটেলে প্রায় দুই ঘণ্টা পরে ফিরে আসেন। পুলিশ কোনো ইনজুরির চিহ্ন খুঁজে পায়নি। আর কারও বিরুদ্ধে কোনো মামলাও করা হয়নি।

 

নিজের সাবেক ক্লাব নাপোলির খেলা দেখতেই বর্তমানে মাদ্রিদে অবস্থান করছেন ম্যারাডোনা। অাজ রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে খেলতে নামবে নাপোলি। নিজের ক্যারিয়ারে ইতালিয়ান জায়ান্ট নাপোলির হয়েই সু-সময় কাটিয়েছিলেন ম্যারাডোনা। প্রায় ২০০ ম্যাচ খেলা দলটির হয়ে জিতেছিলেন দুটি সিরিআ লিগ।

সূত্র: বাংলা নিউজ